1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় মাসিক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ২০২৫ ইং  প্রতিষ্ঠিত উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসা কক্ষে শনিবার (২৫/০৭/২৬)  ইং তারিখ বিকে ৫ ঘটিকায় মাসিক সভার আয়োজন করা হয়।  এতে উপস্থিত ছিলেন,  মাদ্রাসার উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ্ব আ: রহমান কালাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: সেকান্দার শরীফ,মো: জাফর  হোসেন খান সাবেক প্রধান শিক্ষক পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো: সিদ্দিকুর রহমান, মো: হাবিবুর রহমান শিক্ষক উত্তর কাকড়া বুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসা। কার্যনির্বাহী কমিটির সভাপতি মো: জাকির হোসেন প্রধান শিক্ষক, পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সিনিয়র সহ সভাপতি মো: জাকির হোসেন নিজাম ভার প্রাপ্ত প্রধান শিক্ষক, কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ সভাপতি মো: নাসির খান, সাধারণ সম্পাদক/কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ (মামুন)।  সভায় মাদ্রাসার শিক্ষার গুনগত মান উন্নতি, দ্বিতীয় বার্ষিক  পরীক্ষার সময় নির্ধারন, ছাত্র/ ছাত্রীদের চলার পথে বালুর ব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করে তা সকলের সম্মতি ক্রমে অনুমোদন শেষে সভাপতির নির্দেশক্রমে সভা সমাপ্তি করা হয়।মাদ্রাসাটি তে বর্তমানে ৩ জন শিক্ষক ও ৪৫ জন শিক্ষার্থী আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd