1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মারা গেছেন নির্মাতা মারুফ হোসেন সজীব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সজীবের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ফেসবুক পোস্টে মেহজাবিন লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন উনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’ মেহজাবিন আরও লেখেন, ‘কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল উনার। আরও কত কিছু করতে চেয়েছিলেন। আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই উনার জন্য দোয়া করবেন।’ গতকাল মঙ্গলবার বাদ জোহর সজীবের জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয় তাকে। নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে গতকাল মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ নির্মাতা। নাট্যাঙ্গনে নিজের গল্প ও নির্মাণশৈলীর জন্য পরিচিতি পেয়েছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই গল্প লিখতেন এবং সেই গল্পের নাটক নির্মাণ করতেন। কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি। সজীবের নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাঙ্’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’। তরুণ এই নির্মাতার অকাল মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd