প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১১:৫৩ এ.এম
মায়াদ্বীপ
জিয়া সাইদ
ঘুরে ফিরে সেই বৃত্ত বেষ্টন
ঠান্ডা ঠান্ডা হাত
শুষ্ক সম্ভাষণ
ঘুরে ফিরে সেই সুনসান
কে ছিল কে নেই
হয়তো হঠাৎ কোনোদিন
কোনো পাখি আসে জানালায়
ডাকে -
উড়াল দেখায়
আহা, আমিও যদি
একটা দুপুর উড়তে পারতাম
তিনটা নদীর পরেই তো
মায়াদ্বীপ
কত গল্প ওইখানে
কতদিনের অপেক্ষা...
zahidit.com