1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রিপন মাহমুদ, পিরোজপুর : মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন। সভা শেষে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও নাজিরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে আয়োজকদের মতবিনিময় হয়। পরে মাদকবিরোধী পদযাত্রা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান, শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়, মো. ইউনুস আলী শেখ, মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলমসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মাদকপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd