1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত:  বাগেরহাটে দুই হাজার মিটার অবৈধ  জাল ধ্বংস 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের এই অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নিয়ম অমান্য করায় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদী থেকে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জালসহ মোট প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। অভিযান শেষে জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য প্রজাতির প্রজনন নিরাপদ রাখতে এবং যে কোনো ধরনের অবৈধ মৎস্য আহরণ চিরতরে বন্ধ করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd