1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ভ্রাম্যমান আদালত মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ(বাগেরহাট)  প্রতিনিধি : বাগেহাটের মোরেলগঞ্জে পাট ও পাটজাত পন্যের ব্যবহার না করায় দুই ব্যবসায়িকে ৫হাজার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। । নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
’’পাট ও পাটজাত পন্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি’’ এ স্লোগানে বুধবার দুপুর ২টায় মোরেলগঞ্জ পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় তত্তাবধায়নে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে এ সময় ভ্রাম্যমান আদালত অভিযান করে মেসার্স ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহাকে ৩হাজার টাকা ও মেসার্স মিরাজ এন্টারপ্রাইজ এর আলাউদ্দিন শেখকে ২হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।  চালের এ দোকানিরা তাদের প্রতিষ্ঠানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রয়ের অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার  আইন-২০১০ এ দুই ব্যবসায়ির নিকট থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
এসময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ থানা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার সময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষন রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধার লক্ষ্যে বাংলাদেশ সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ প্রণয়ন করেছেন। এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। প্লাষ্টিকজাত পণ্যে ব্যবহার রোধ করে পাটজাত পণ্যে ব্যবহার নিশ্চিত করতে হবে। **

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd