1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,১১৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। গত শনিবার প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরও ৫০ জন বেড়েছে। গত ২৪ জুনে সংঘটিত ওই দুর্যোগের ২৪ দিন পর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়, পরপর দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় অঙ্গরাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে । লা গুয়াইরায় ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ভেনেজুয়েলা সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd