1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি ডলার সহায়তার দাবি ডব্লিউএফপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ মানুষের তিন মাসের খাদ্য সহায়তার জন্য ৫ কোটি ডলার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গত মঙ্গলবার সংস্থাটি এ আবেদন জানায়। ভেনেজুয়েলায় জাতিসংঘের এ সংস্থার প্রধান স্টেফানি হখস্টেটার সাংবাদিকদের বলেন, ওই জোড়া ভূমিকম্পে এক হাজার ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এতে আগে থেকেই ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠী আরও দুর্বল হয়ে পড়েছে। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি বলেন, ‘ভূমিকম্পে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই আগে থেকেই ন্যূনতম খাদ্য কেনার সামর্থ্য হারাচ্ছিল। এখন জীবিকার উৎস ধ্বংস হয়েছে। অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে অনেক পরিবার আরও গভীর সংকটে পড়ার বাস্তব ঝুঁকিতে রয়েছে।’ হখস্টেটার বলেন, ‘এ ধরণের বড় ভূমিকম্প থেকে আমরা যা শিখেছি, তা হলো গণমাধ্যমের নজর সরে গেলেও মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় না।’ তিনি আরও বলেন, ‘এ কারণেই শুরু থেকেই আমরা দীর্ঘমেয়াদি সহায়তার আহ্বান জানাচ্ছি। যাতে পরিবারগুলো দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতার চক্রে আটকে না পড়ে।’ হখস্টেটার জানান, গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের আগে ভেনেজুয়েলায় ডব্লিউএফপির গুদামে দুই মাসের জন্য ১০ হাজারের বেশি পরিবারের খাদ্য মজুত ছিল। পাশাপাশি কলম্বিয়া ও পানামাতেও সংস্থাটির খাদ্য মজুত রয়েছে। জাতিসংঘের ২০২৬ সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় আগে থেকেই ৭৯ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd