1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভিনিকে নিতে রেকর্ড পরিমাণ ফি গুনতে হবে আর্সেনালকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেটা না হলে আগামী বছরের জুনে ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দিতে হবে। তাতে লাভ হবে না এক পয়সাও। এই সুযোগে তাকে কিনতে কোমর বেঁধে নেমেছে আর্সেনাল। ভিনিসিয়ুস এলে তাকে লন্ডন ক্লাব তাদের ইতিহাসে সর্বোচ্চ বেতন দেবে। দ্য টেলিগ্রাফ বলছে, এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল ফরোয়ার্ডকে আনতে রেকর্ড প্রস্তাব দেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বর্তমানে বার্নাব্যুতে তিনি প্রতি সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। আর্সেনাল এর চেয়েও বেশি বেতন দেবে। তাদের প্রস্তাবিত প্যাকেজ অনুযায়ী ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হবেন ভিনি। এদিকে রিয়াল তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান তারকার জন্য বড় অঙ্কের ফি চেয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। গানারদের আগ্রহ বুঝতে পেরে তার জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) ফি চেয়েছে স্প্যানিশ ক্লাব। স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে নিতে হলে আর্সেনালকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে হবে। বর্তমানে ইংলিশ ফুটবলের সবচেয়ে দামী খেলোয়াড় আলেঙ্ান্দার আইসাক। ১২৫ মিলিয়ন পাউন্ডে তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে কিনেছিল লিভারপুল। মানে আর্সেনালকে বর্তমান রেকর্ড দামের চেয়ে ১২ মিলিয়ন পাউন্ড বেশি দিতে হবে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ফিতে যদি আর্সেনাল সন্তুষ্ট না হয়, তাহলে কোনো আলোচনায় যাবে না লা লিগা ক্লাব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd