1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ভারতের খনিতে পাথর ধসে ৭ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভারতের বেঙ্গালুরু রাজ্যে একটি খনিতে পাথর ধসে অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজ্যের মাদাপাট্টানা গ্রামে অবস্থিত কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, খনির ওপরের অংশে খননকাজ চলাকালে একটি বড় পাথরখণ্ড আলগা হয়ে নিচে থাকা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও কয়েকজনকে পরে উদ্ধার করা হয়। খবর এনডিটিভির। এক শ্রমিক জানান, দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল শিলাখণ্ডটি নিচে পড়ে শ্রমিকদের চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একইসঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের বেশির ভাগই ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘মাগাদি রোডসংলগ্ন একটি পাথর খনিতে দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছেন। প্রাথমিকভাবে দুটি মরদেহ উদ্ধার এবং কয়েকজন আটকে থাকার তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের কোনো বিষয় উঠে আসেনি। মাটির ক্ষয়ের কারণেই এই ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খনিটি বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd