1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ব্রাজিলের বিপক্ষে দল ঘোষণা দিলো ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সামনে তিন বড় পরীক্ষা। প্রথমে পানামা, এরপর ফুটবল বিশ্বের দুই পরাশক্তি-পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। একের পর এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারত। সেই লড়াইয়ের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল। দলে সবচেয়ে বেশি মোহনবাগান ও ইস্টবেঙ্গল থেকে সমান চারজন করে মোট আট ফুটবলার জায়গা পেয়েছেন ভারতীয় দলে। তবে ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথকে দলে রাখেননি খালিদ। ইস্টবেঙ্গল থেকে দলে রয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। মোহনবাগানের চার প্রতিনিধি হলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, আপুইয়া ও সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার মনবীর সিংহ। ভারতের ব্যস্ত সূচি শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। পানামা ম্যাচ শেষ করে কলকাতায় ফিরবে ভারত। ২৮ সেপ্টেম্বর যুবভারতীতে পরপর দুটি বড় ম্যাচ। ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে, এরপর ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত।
ভারতের ২৬ জনের দল-
গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd