1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বেলুচিস্তানে ‘ভারত সমর্থিত ১২ সন্ত্রাসীকে’ হত্যা পাকিস্তানের সেনাবাহিনীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলুচিস্তানে ১২ জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী ছিল বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর। তারা গতকাল শুক্রবার বলেছে, নিরাপত্তাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কালাত জেলায় অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল সেখানে ভারতের মদদপুষ্ট ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রসীরা অবস্থান করছে। এ সময় তাদের গোপন আস্তানা শনাক্ত করা হয়। এর ভেতর থাকা ১২ সন্ত্রাসীকে লক্ষ্য করে তাৎক্ষণিক হামলা চালানো হয়। এতে সবাই নিহত হয়। এ সময় সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইএসপিআর। সেখানে ভারতীয় মদদপুষ্ট আর কোনো সন্ত্রাসী আছে কি না খুঁজে বের করতে পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী ‘আজম ই ইস্তেকাম’ নামে একটি সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে। এর অধীনে কিছুদিন পরপরই তারা বেলুচিস্তানে অভিযান চালায়। বেলুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি প্রদেশ। তবে এটি দেশটির সবচেয়ে গরীব এবং অনুন্নত অঞ্চল। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি রয়েছে। তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ আলাদা দেশ গড়তে চায়। সূত্র: পাকিস্তান অবজারভার

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd