প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১২:০৬ পি.এম
বেকুব
মাহফুজ রেজা
সর্পদন্ত ভাঙ্গল না সে
সর্প নিয়ে খেলে,
তার মত কি বেকুব আছে
জ্ঞানী লোকে বলে।
বিষধর সর্প গুলি
বিষে ভরা দাত,
দংশিবে সে ওঝার গায়ে
হবে কুপোকাত
zahidit.com