ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সৈয়দ মহল্লা নবীন সংঘ ও মূলঘর স্পোর্টিং ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেল ৫টায় সৈয়দ মহল্লা মাঠে এই খেলা আয়োজন করা হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মূলঘর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সৈয়দ মহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিম এবং বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর ইসলাম লিমন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ফুটবল ম্যাচটি দক্ষতার সাথে পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈন উদ্দিন মেরু,এসময় আরো উপস্থিত ছিলেন বাবলা, মোঃ জাহাঙ্গীর হোসেন,সোহেল,সাগর প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।