1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভারতের বিহারের বৈশালী জেলায় পুলিশের ওপর পাথর ছুড়ে হামলা চালিয়েছে প্রায় ২০০ ক্ষুব্ধ জনতা। হামলার সুযোগে পুলিশ হেফাজতে থাকা চিহ্নিত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তারা। সমপ্রতি ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশ জানায়, অস্ত্র সংক্রান্ত একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি মহনার এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারের পরপরই সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই অতর্কিত হামলার ফলে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ হেফাজত থেকে চম্পট দেয় ওই আসামি। পুলিশ অভিযোগ করেছে, ঘটনার পর ওই গোষ্ঠীর সদস্যরা স্থানীয় এক চৌকিদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এ বিষয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং পলাতক আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd