1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১ ডলারের বেশি কমেছে। গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুডের দর ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে এসেছে এবং মার্কিন ওয়েস্ট টেঙ্াস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের সামপ্রতিক এই দরপতন সত্ত্বেও উভয় ধরনের তেলের দামই মাস শেষে ২০ শতাংশ বৃদ্ধির ধারায় রয়েছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ইরানের মধ্যকার অব্যাহত সংঘাতই তেলের দর বৃদ্ধির মূল কারণ হিসেবে কাজ করছে। ফিলিপ নোভার বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান যে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধিতে পরিবহন খরচ এবং বিমা প্রিমিয়াম বেড়ে গেছে, যা তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব বজায় রেখেছে। সামপ্রতিক উচ্চ দর থেকে কিছুটা কমলেও সামগ্রিক মূল্যের ঊর্ধ্বমুখী ধারা এখনও বজায় রয়েছে বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd