1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিদেশে কর্মসংস্থান তদারকিতে কমিটি গঠনের দাবি: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বিদেশে কর্মসংস্থানের সুযোগ সহজ করা, দক্ষ শ্রমিকদের স্বল্প খরচে বিদেশে পাঠানো এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ‘বিদেশ কর্মসংস্থান তদারকি সমিতি’ গঠনের দাবি জানানো হয়েছে। এ দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারীর চরবানিয়ারী গ্রামের আবুল কালাম মো. ইসহাক।
শনিবার (২২ আগস্ট) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালাল ও অতিরিক্ত খরচের কারণে অনেক শ্রমিক সর্বস্ব হারাচ্ছেন। সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষ-অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা গেলে একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে।
তিনি প্রস্তাবিত তদারকি সমিতির কেন্দ্রীয়, জেলা এবং থানা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন, দক্ষ কৃষক ও শ্রমিকদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানো এবং বিদেশে কর্মরত শ্রমিকদের জন্য নিবন্ধন ও তদারকি ব্যবস্থা চালুর দাবি জানান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিদেশে যাওয়ার খরচ কমানো গেলে বাংলাদেশের বিপুলসংখ্যক দক্ষ শ্রমিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
সংবাদ সম্মেলনে প্রস্তাবগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd