1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

‎বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের নামে দান করা ৫০ শতক জমি দখলের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: ‎বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নামে দান করা ৫০ শতক জমি অবৈধ দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় সাধারণ জনগণের পক্ষে ইউনিয়ন পরিষদের সদস্য খান জাহিদ হাসান।
‎লিখিত অভিযোগে বলা হয়, ১৯৯৫ সালের ৯ অক্টোবর ২৩৭৬ নম্বর দলিলের মাধ্যমে পারুল বালা রাহা গং ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নামে ৫০ শতক জমি দানপত্র করেন। অভিযোগকারীদের দাবি, জমিটি ইউনিয়ন পরিষদের নামে দান করার পরও দাতার ওয়ারিশরা ওই জমি নিজেদের দাবি করে দখলে রাখেন এবং অবৈধভাবে ভোগদখল ও বিক্রির চেষ্টা করছেন।
‎অভিযোগে আরও বলা হয়, জমিটি নিয়ে একটি মামলা দায়ের করা হলেও মামলায় কোনো রায় না পাওয়ার পরও সংশ্লিষ্টরা জমি ভোগদখল ও বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় স্থানীয় জনগণ নিজেরাই জমিটি দখল করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তরের চেষ্টা করতে পারেন বলেও অভিযোগে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
‎এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়।
‎এ অবস্থায় বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দানপত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নামে দেওয়া জমিটি দখলমুক্ত করে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
‎অভিযোগের সঙ্গে দলিলের ফটোকপি, স্থানীয় জনগণের মতবিনিময় সভার রেজুলেশন এবং সংশ্লিষ্ট মামলার কপিও সংযুক্ত করা হয়েছে।
‎তবে অভিযোগে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের পর প্রকৃত ঘটনা ও জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd