প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৮:৫৭ এ.এম
বাড়ি যাচ্ছে মা
জিয়া সাঈদ
নিরাময়ের খোঁজে মা
দূরে দুরুহে
আগেও গিয়েছে
ফিরেছে
এবারও ফিরবে ভেবে
নিত্য পরিধান,
পথ্য পরিচর্যা -
সব গোছগাছ করে রাখা আছে
কিন্তু কিছুই বুঝি আর
মনে পড়ছে না মা'র
হাসপাতাল থেকেই চলে যাচ্ছে বাড়ি -
আদি বাড়ি -
অনন্তের বাড়ি....
zahidit.com