1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

 বাগেরহাট  নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলায় নাগ‌রিক‌দের স্বাস্থ্যসেবা, সু‌পেয় পা‌নির সু‌বিধা, মানব সম্পদ উন্নয়ন, পি‌ছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠির জীবনমান উন্নয়ন, এলাকার প‌রি‌বেশ, জলবায়ু ও দু‌র্যোগ ব‌্যাবস্থাপনা কার্যক্রম আরো গ‌তিশীল কর‌তে গৌরম্ভা ইউনিয়‌ন প‌রিষ‌দের ২০২৬-২৭ অর্থবছ‌রের বা‌জেট পর্যা‌লোচনা সভা মঙ্গলবার (১১ আগস্ট ) সকা‌লে প‌রিষ‌দের সভাকক্ষে অনু‌ষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ এবং মানু‌ষের জন্য  ফাউন্ডেশন এর অর্থায়‌নে উই ক্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা নাগরিক প্রকল্পের আওতায় এই বা‌জেট পর্যা‌লোচনা সভা আয়োজন ক‌রে।
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সহ সভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌ষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাঙ্ক এর ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ, ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
বক্তারা ব‌লেন,  গৌরম্ভা ইউনিয়‌ন একটি  দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনপদ।  জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবনাক্ততা, ফসলহীনতা, নদীভরাট, মরুকরণ প্রক্রিয়া, ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট প্রবলভাবে দৃশ্যমান।  অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা বেশী। এসব প্রাকৃতিক সংকটের কারণে এই এলাকা থেকে মানুষের অভিবাসন প্রক্রিয়াও উদ্বেগজনক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd