1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের রামপালে হেরোইনসহ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রামপাল উপজেলার মানিকনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হাফিজাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাফিজা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাফিজা খাতুন ও তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়লের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর আসামি বিল্লাল হোসেন মোড়ল পলাতক রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd