1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কে বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।


বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার নারীর নাম নুরজাহান বেগম (৪৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি। অধিদফতরের হিসাবে, এসব মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd