বাগেরহাট প্রতিনিধিঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন করেনপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য বিভিন্ন নার্সারির স্টল রয়েছে।
প্রধান অতিথি বলেন , গাছ লাগানো ও গাছের পরিচর্যার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বো করেন জেলা প্রশাসক গোলাম মোঃবাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের ডিএফও মো শাহিন কবির, পুলিশ সুপারের নাম জানি পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায় এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আরম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসাঃ আসিয়া কাতুন।
মেলায় ১৫টি নার্সারী বিভিন্ন দেশী-বিদেশী প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এই বৃক্ষ মেলা আগামীঅ ৭ দিন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভন্নি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক
বাগেরহাট প্রতিনিধি :
স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং সরকারের ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
শনিবার (১১ জুলাই) বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো: বাতেন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভূমি প্রশাসন একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ডিজিটাল ভূমি সেবাকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে অফিসারদের আরও আন্তরিক হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি সদস্যদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বাগেরহাট জেলা শাখার সভাপতি এ.কে.এম সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনুপ দাশ, বাংলাদেশ ভূমি অফিসার্স সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অপুপ দাশ, মো: উজ্জল মাহমুদ ও যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, সরকারী কৌসলি জিপি মহসিন আলী। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সাবেক সভাপতি চন্দ্র শেখর বসু।
এর আগে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: এ.কে.এম শহিদুল ইসলাম; সহ-সভাপতি: শেখ নেয়ামত আলী ও গাজী শামীম আহসান; সাধারণ সম্পাদক: জাকির হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুবুল আলম ও মফিজুর রহমান; সাংগঠনিক সম্পাদক: স্বপন দাশ; সহ-সাংগঠনিক সম্পাদক: ইমাম মেহেদী; প্রচার ও প্রকাশনা সম্পাদক: পিন্টু কুমার সাহা; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাছিব শেখ; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: তুহিন প্রধান; অর্থ সম্পাদক: এইচ. এম আনিচুর রহমান; দপ্তর সম্পাদক: সিরাজুল ইসলাম এবং মহিলা সম্পাদক: দিলরুবা আক্তার।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর সেন, টিটুল মন্ডল, আঃ সালাম মোলেক মোড়ল, পলাশ কুমার দাস, মো: রাজু আহমেদ এবং মো: মামুন সরদার।
অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ভূমি অফিসারদের বিভিন্ন কল্যাণমূলক দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে বিএনপির এক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কালাম চাকলাদার (৫৫) সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের বাসিন্দা এবং হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে তিনি সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
নিহতের স্বজনরা জানান, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে স্ত্রী শিল্পী আক্তার সন্তানদের নিয়ে শহরে বসবাস করছিলেন। এ সময় আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার স্বজন ইয়াসমিন বেগম খাবার দিতে বাড়িতে যান। প্রথমে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে বাড়িতে প্রবেশ করেন। সেখানে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান, জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় খাটে বসে আছেন আবুল কালাম চাকলাদার। কাছে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
ইয়াসমিন বেগমের দাবি, ঘটনাটি আত্মহত্যা বলে তার মনে হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, আবুল কালাম চাকলাদার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। যতদূর জানি, গত কয়েক মাস ধরে তিনি পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। তার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। আমরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানাই।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।