1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ‘মৃত্যুদন্ড জীবনের অধিকার কেড়ে নেই’ এই প্রতিপাদ্যে বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে নারী পক্ষ ও অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে জেলা মহিলা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে মানবাধিকার কর্মী এডভোকেট মেহেরুন্নেছা , উই এর পরিচালক আম্বিয়া খাতুন , বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আফরোজা খাতুন, লুবনা আক্তার,মমতা সেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না। বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।
মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd