1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া দেশ ও বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক ইয়ামিন মল্লিক, রাম প্রসাদ মন্ডল ও সৌমিত্র কুমার বসু। এছাড়াও এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য শেখ ইমরান, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, শেখ রাফি ও অমিত শীল।  এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd