জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের লোকমান শেখের ছেলে সৌদি প্রবাসী ইমরান শেখ, রুমান শেখের বসতবাড়িতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শত্রæতাবসত বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা, স্বর্ণলংকার, টিভি ফ্রিজ, মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষিতি হয়েছে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেননা। তার ছোট ভাই আমিনুর শেখ তার স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে অবস্থান করছিলেন।
ক্ষতিগ্রস্ত আমিনুর শেখ বলেন, প্রতিবেশী ভাবি মোবাইল ফোনে জানান তোমাদের বসতঘরে আগুন জ¦লছে। তিনিও ওই সময় বাজার থেকে বাড়ি ফিরে আমাদের বসতঘরটিতে আগুন জ¦লতে দেখতে পায়। তাৎক্ষনিক ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ততক্ষনে বসতঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। বাজার থেকে আমি গিয়ে দেখি কয়লা হয়ে পড়ে রয়েছে। এ ঘটনার পরপরই থানায় জানালে পুলিশ এসে দেখে গেছেন। আগুন লাগার সময় বিদুৎও ছিলো না এমনকি বিদ্যুতিক মিটার কিছুই হয়নি। বাড়ির পিছন থেকে অগ্নিসংযোগ করা হয়েছে। দাদার আমল থেকে জমির বিরোধে জের ধরে এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি দাবি করছেন। কিছুদিন পূর্বে ফসলী জমি চাষাবাদের সময় বাঁধা প্রদান করেন শত্রæতা। ভাইর বিবাহ’র জন্য মালামাল ক্রয় করা হয়েছিলো। ১১ বছর পরে সৌদি থেকে ভাই এসে কি দেখছেন পোড়া ছাই। কোথায় থাকবো আমরা।
স্ত্রী চাদনী বেগম বলেন, গত দুই দিন ধরে পাসের বাড়ির লোকজন খাবার দিচ্ছেন। নিজেদের রান্না খাওয়া বন্ধ। এভাবে কি শত্রæতা কেউ কারো সাথে করে। এ শত্রæদের কারনে শশুর-শাশুড়ি ৪০ বছর ধরে ভারতে অবস্থান করে ব্যবসা করছেন মাঝে মধ্যে বাড়িতে আসেন। আমরা প্রশাসনের নিকট তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।
ফুফু পিয়ারা বেগম, স্থানীয় প্রতিবেশী আব্দুস ছালাম হাওলাদার, শেফালী বেগম, তাইয়বা বেগমসহ স্থানীয় গ্রামবাসিরা সঠিক তদন্ত পূর্বক প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. মাহমুর রহমান বলেন, আগুনের ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।