1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেল্লাল সরদার (৪৭) এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। রবিবার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও ২ টি কন্যা সন্তান নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের ভাষ্য, রবিবার বিকেলে বেল্লাল সরদার তার ছোট মেয়েকে মায়ের অসুস্থতার কথা বলে কোচিং সেন্টার থেকে বাসায় নিয়ে আসেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd