1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বাগেরহাটে তাঁতিদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বাকী বিল্লাহকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা তাঁতিদলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বাকী
বিল্লাহকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাগেরহাট জেলা তাঁতিদল।
বিকেল বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যাান্ড কলেজ সম্মেলন কক্ষে জেলা
তাঁতীদলের পরিচালনা কমিটির সভাপতি শাহেদ শমি বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত
সংবর্ধনা অনুষ্ঠিানে প্রধাণ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা
যুবদলের সাবকে সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা।
বাগেরহাট জেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক মো. বাকী বিল্লাহকে ভারপ্রাপ্ত
সদস্য সচিব হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম
আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
প্রধান অতিথি।
অনুষ্ঠানে জেলা তাঁতিদলের ১২টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত
ছিলেন। আলোচনা ও মতবিনিময় শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. বাকী
বিল্লাহর হাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার
তাঁতিদলের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক শেখ
আলমঙ্গীর হোসেন, আলী হোসেন, লিটন শেখ ,মনি নকীব, চয়ন শেখ, শেখ হোসেন
আলী,বায়জিদ শেখ, আলী হাচান রাজু প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাষিকী
উৎসবমুখর পরিবেশে উদযাপনরে লক্ষ্যে বিভিন্ন দিকনিদেশনা প্রদান করেন এবং
আগামী দিনে দলের সকল কার্যক্রমমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবেকাজ করার
আহবান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd