1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষে আবারও সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের আয়োজনে ওয়ানডে ও টেস্ট খেলার কথা থাকলেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের বদলে এখন ত্রিদেশীয় সিরিজ হবে। তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। আসছে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসন্ন সিরিজটি কার্যত অনিশ্চিত। যে কারণে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা। এরপর আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ দিকে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কারণ আফগানিস্তান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। এতদিন চুপ থাকলেও শেষ পর্যন্ত ট্রাইনেশন সিরিজটি খেলার জন্য রাজি হয়েছে তারা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে যোগ হচ্ছে জিম্বাবুয়ে দল। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যা। অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। এরপর হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd