1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বাংলাদেশকে প্রশংসায় ভাসালো চেন্নাই সুপার কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চেন্নাই সুপার কিংস, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের অন্যতম সেরা দল। যে দলের নাম আসলেই সবার চোখে ভেসে উঠে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নাম। ধোনির ব্র্যান্ড হয়ে যাওয়া এই দলে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। যদিও মোস্তাফিজই একমাত্র, বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই দলে সুযোগ পাননি। তবে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে যে নজর আছে চেন্নাই সুপার কিংসের, সেটা বোঝা গেলো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর। বাংলাদেশের টেস্ট জয়ের অন্যতম রূপকার হাসান মাহমুদ, তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ছবি দিয়ে দলকে প্রশংসায় ভাসিয়েছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, আর কী দুর্দান্তভাবেই না জয়টা এলো! কী দারুণ এক স্মরণীয় টেস্ট খেলল বাংলাদেশ!’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd