1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ফের আলোচনায় কারিনার পুরোনো প্রেম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে। শহিদ কাপুর এখন স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে সংসার করছেন। অন্যদিকে কারিনা কাপুর খানও অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে সুখের সংসার গড়েছেন। দুজনেরই সন্তান রয়েছে। তবু বলিউডের এই সাবেক প্রেমিক যুগলকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার আইফার মঞ্চে তাঁদের উষ্ণ আলিঙ্গনের দৃশ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আইফার মঞ্চে দেখা হয় শহিদ ও কারিনার। কুশল বিনিময়ের পর একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই তাঁদের পুরোনো প্রেমের স্মৃতি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রায় এক বছর আগে আইফার মঞ্চেই সৌজন্যমূলকভাবে কাছাকাছি এসেছিলেন শহিদ ও কারিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের মান-অভিমানের অবসান ঘটে বলে মনে করা হয়। এবার তাঁদের স্বতঃস্ফূর্ত আলিঙ্গন দেখে অনেকের ধারণা, পুরোনো তিক্ততা পেছনে ফেলে সম্পর্ক আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়েছে। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। তাঁদের ফের আলিঙ্গন করতে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন অনেক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁদের নিয়ে ‘জব উই মেট’-এর সিকুয়েল নির্মাণের দাবিও জানিয়েছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd