1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ১৯৩০ সালে যাত্রা শুরুর পর থেকে ফিফা বিশ্বকাপ বিশ্বের সেরা ফুটবলারদের এক মঞ্চে নিয়ে এসেছে। ফুটবলের এই মহাযজ্ঞে নিজেদের দক্ষতা ও গোল করার ক্ষমতা দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন অনেক তারকা। ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে। তবে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে (বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক) তাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন লিওনেল মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডান, রাউন্ড অব ৩২-এ কাবো ভার্দে এবং রোমাঞ্চকর রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষেও গোল করে নিজের অবস্থান আরও শক্ত করেন মেসি। এদিকে সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা এখন তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের মঞ্চে অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছেন। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক না হলেও জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্সের পর প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি এবং মরক্কোর বিপক্ষে উদ্বোধনী গোল করে মাত্র ২১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০।
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা প্রকাশ করেছে ফিফা।
০১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গোল: ২১
বিশ্বকাপ: ৬টি
২০০৬: ১ গোল
২০১০: কোনো গোল নেই
২০১৪: ৪ গোল
২০১৮: ১ গোল
২০২২: ৭ গোল
২০২৬: এখন পর্যন্ত ৮ গোল
ম্যাচ খেলেছেন: ৩২টি

০২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
গোল: ২০
বিশ্বকাপ: ৩টি
২০১৮: ৪ গোল
২০২২: ৮ গোল
২০২৬: এখন পর্যন্ত ৮ গোল
ম্যাচ খেলেছেন: ২১টি

০৩. মিরোস্লাভ ক্লোসে (জার্মানি)
গোল: ১৬
বিশ্বকাপ: ৪টি
২০০২: ৫ গোল
২০০৬: ৫ গোল
২০১০: ৪ গোল
২০১৪: ২ গোল
ম্যাচ খেলেছেন: ২৪টি

০৪. রোনালদো (ব্রাজিল)
গোল: ১৫
বিশ্বকাপ: ৪টি
১৯৯৪: কোনো গোল নেই
১৯৯৮: ৪ গোল
২০০২: ৮ গোল
২০০৬: ৩ গোল
ম্যাচ খেলেছেন: ১৯টি

০৫. হ্যারি কেইন (ইংল্যান্ড)
গোল: ১৪
বিশ্বকাপ: ৩টি
২০১৮: ৬ গোল
২০২২: ২ গোল
২০২৬: এখন পর্যন্ত ৬ গোল
ম্যাচ খেলেছেন: ১৭টি

০৬. গের্ড মুলার (পশ্চিম জার্মানি)
গোল: ১৪
বিশ্বকাপ: ২টি
১৯৭০: ১০ গোল
১৯৭৪: ৪ গোল
ম্যাচ খেলেছেন: ১৩টি

০৭. জাস্ট ফন্টেইন (ফ্রান্স)
গোল: ১৩
বিশ্বকাপ: ১টি —
১৯৫৮: ১৩ গোল
ম্যাচ খেলেছেন: ৬টি

০৮. পেলে (ব্রাজিল)
গোল: ১২
বিশ্বকাপ: ৪টি —
১৯৫৮: ৬ গোল
১৯৬২: ১ গোল
১৯৬৬: ১ গোল
১৯৭০: ৪ গোল
ম্যাচ খেলেছেন: ১৪টি

০৯. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
গোল: ১০
বিশ্বকাপ: ৬টি —
২০০৬: ১ গোল
২০১০: ১ গোল
২০১৪: ১ গোল
২০১৮: ৪ গোল
২০২২: ১ গোল
২০২৬: ২ গোল (এখন পর্যন্ত)
ম্যাচ খেলেছেন: ২৬টি

১০. ইউর্গেন ক্লিন্সমান (জার্মানি)
গোল: ১১
বিশ্বকাপ: ৩টি —
১৯৯০: ৩ গোল
১৯৯৪: ৫ গোল
১৯৯৮: ৩ গোল
সূত্র: ফিফা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd