1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ফকিরহাট উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
সারাদেশব্যপী প্রধানমন্ত্রীর উদ্ভোদনের সাথে সাথে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উদ্ভোদন প্রজেক্টরে দেখানো এবং বিদ্যালয় প্রাঙ্গণে ৩টি (১ টি ফলজ, ১ টি বনজ ও ১টি ওষধি গাছ) গাছ রোপনৈর অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রর ইন্সটেক্টর আবুল কালাম আজাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরূপ কুমার লস্কর ও শারমিন নাহার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট থানা আমির ৬। মওলানা এবিএম তৈয়েবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার; এসএমসির সদস্য ফকির মোবারক আলী, সদস্য ম্যানেজিং কমিটি ফকির সাইফুল হক ও কাজী শাহানশাহ মিথুন, সহকারী শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ, শেখ মজনুর রহমান, শেখ আব্দুল হামিদ, খালেদা খানমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd