1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এমপি মশিউর রহমান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে স্বল্পতা, যে সক্ষমতা শুধু তাই নিয়ে মাদক র্নিমূল করা খুবই কঠিন, এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। তিনি মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন। তিনি বলেন, মাদক নির্মলে সকলকে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপস্থিত ছিলেন  সিনিয়র উপজেলা মৎস্য কমৃকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বাংলাদে জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম,ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকনেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, শিক্ষক ও গনমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।

সভায় আইন শৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd