ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সাবেক ছাত্রদল নেতা মোঃ জাহাঙ্গীর মোড়লের পিতা মোহাম্মাদ মোড়ল (৮০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে কাঠালতলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মোহাম্মাদ মোড়লের জানাযার নামাজ মঙ্গলবার আছর বাদ কাঠালতলা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাযায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। জানাযার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ আল আমিন।