1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ফকিরহাটে যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় ফকিরহাট উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ফকিরহাট উপজেলা যুবদল নেতা শেখ দেলোয়ার হোসেন ও মোল্লা রাজু আহমেদ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd