1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইনে উপজেলার ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাশেদুল ইসলাম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কমৃকর্তা মো: মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল অফিসার ডা: মো: শাহরিয়া শামিম, ডা: আমিন উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো: কামাল হোসেন ও স্বাস্থ্যকর্মি।

সভায় জানানো হয়, উপজেলার মোট ১৯৩ টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd