1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ১০টি ক্লাবে ১০ সেট করে জার্সি ও ১২টি ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় ক্লাবের খেলোয়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ তানভীর ইসলাম লিমন, বিএনপি নেতা ক্রীড়ামোদী মুসফিকুজ্জামান রিপন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রবি ফকির, বিভিন্ন স্পোটিং ক্লাবের সদস্য ও খেলোয়ারবৃন্দসহ বুলবুল ফাউন্ডেশনের পরিবারের সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশ ঘটায়। বর্তমানে অনলাইনের যুগে মোবাইলভিত্তিক খেলায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলাধূলা। উৎসাহ না থাকায় উঠতি বয়সের যুবকরা ফুটবল খেলার মতো জনপ্রিয় খেলা হারিয়ে ফেলছে। বুলবুল ফাউন্ডেশনের অর্থায়নে জার্সি ও ফুটবল বিতরণ খেলার উৎসাহ যোগাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd