1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ফকিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মুর্শিদুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবারই টেকসই উন্নয়নের ভিত্তি। পরিবার পরিকল্পনা শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd