ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে জাতীয় পর্যায়ের খোখো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাগেরহাট জেলা দলের খেলোয়াড়দের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ৩টায় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আট্টাকি যুব সংঘ ও সমাজ কল্যাণ ক্লাবের আয়োজনে এ জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আট্টাকি যুব সংঘ ও সমাজ কল্যাণ ক্লাবের সার্বিক ব্যবস্থাপনা এবং অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমনের অর্থায়নে এ জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মুশফিকুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন, সহ-সভাপতি আরিফুল ইসলাম ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবি ফকির, সাংগঠনিক সম্পাদক রবি খান, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শেখ এবং দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রাজু। এছাড়া সম্মানিত সদস্য আলামীন ফকির ও ছাইদুর রহমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাগেরহাট জেলা খোখো দলের সাফল্য কামনা করেন এবং যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।