ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার (বটতলা) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি কিরণ সরদার,সহ সভাপতি আলম শিকদার,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা,সহ সাধারণ সম্পাদক টিটু সরদার,কোষাধ্যক্ষ মুসরিকুল ইসলামকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শ্রমিকদের স্বার্থ রক্ষা, ঐক্য বজায় রাখা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক ফুটবল খেলোয়াড় শেখ মোস্তফা হোসেন(মোস্ত), মুলঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান সুমন, কামাল হাওলাদার, শহিদ সরদার, মিরাজ কাজী, সরদার মুসা, উৎপল মালাকার, ওহিদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ফলতিতা বাজার (বটতলা) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রমিকদের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।