ফকিরহাট শীতলা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিসহ সুসজ্জিত রথ হাজার হাজার ভক্তবৃন্দ রশি টেনে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মায়ারখালী রাধা গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও অনুরূপ রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্ত্বরে আলোচনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।রথযাত্রা উৎসবে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্যবৃন্দ, অসংখ্য দর্শনার্থী ও ভক্তকুল উপস্থিত ছিলেন। #