1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

‎ফকিরহাটে ঘেরে বিষপ্রয়োগে বিপুল পরিমাণ মাছ নিধন, নেপথ্যে পূর্ব শত্রুতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে শত্রুতার জেরে এক ঘের ব্যবসায়ীর ২৫ কাঠা জমির মাছের ঘেরে বিষপ্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। ১৪ সেপ্টেম্বর (সোমবার) উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের ‘চর’ এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎​ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ী মোঃ রাকিব মোড়ল (২৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ২৫ কাঠা জমিতে ঘের করে বিভিন্ন প্রজাতির সাদা মাছ ও চিংড়ি চাষ করে আসছেন। প্রতিদিনের মতো রোববার রাত ১২টার দিকে ঘের দেখাশোনা ও মাছের খাবার দিয়ে তিনি বাড়ি ফেরেন। পরবর্তীতে সোমবার সকাল ৮টার দিকে ঘেরে গিয়ে দেখতে পান পানির ওপর বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। সন্দেহ হলে পানিতে নেমে তিনি বিষের তীব্র গন্ধ পান এবং বুঝতে পারেন ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে।

‎‎​ভুক্তভোগী রাকিব মোড়ল অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তার ২৫ কাঠা আয়তনের ঘেরে বিষ ঢেলে ৩,০০,০০০ থেকে ৩,৫০,০০০ টাকার ক্ষতিসাধন করেছে।

‎‎​চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে ভেসে ওঠা মরা মাছ দেখেন। পরবর্তীতে পার্শ্ববর্তী ঘেরমালিক ও স্থানীয়দের সাথে পরামর্শ করে ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎‎​এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, মাছের ঘেরে বিষপ্রয়োগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd