1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

ফকিরহাট  প্রতিনিধি :  বাগেরহাটের ফকিরহাটে জেলার সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া .শেখ মশিউর রহমানকে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিাকাঘাত করে হত্যা করে। এসময় তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে মারাত্বক আহত হন।

এ ঘটনায় গত ১১জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা এবং ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd