1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ফকিরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে  উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওজিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ তৈয়েবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হায়দার, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক দমন, জননিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd