1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ফকিরহাটে ইয়বাসহ এক যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইয়াছিন শেখ লিমন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক লিমন কামটা গ্রামের মৃত মাহাতাব শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মৌভোগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোহাজারী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মো: ইয়াছিন শেখ লিমনকে ২৪ পিস ইয়াবাসহ আটক করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd