1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে টাইগারদের যাচাই করতে চান না হেড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঘাম ঝরিয়ে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রস্তুত করার ম্যাচে বাংলাদেশ হতাশ করেছে। প্রথম ইনিংসে আড়াইশ ছাড়িয়েছে কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে ইনিংস ব্যবধানে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরেছে তারা। টেস্ট সিরিজের আগে একমাত্র ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশের বড় পরাজয়। নিশ্চয় তাদের মনোবলে বড় আঘাত লেগেছে! অস্ট্রেলিয়া ওপেনার ট্রাভিস হেড এই ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে হেড বলেন, বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচে হারকে তাদের সামর্থ্যরে আসল প্রতিফলন হিসেবে নেওয়া উচিত নয়। তার কথা, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই। কয়েক বছর ধরে আমিও এমন সাধারণ কিছু ম্যাচ খেলেছি। তারা সবসময় চ্যালেঞ্জিং কারণ মানসিকভাবে আপনার মনোযোগ হয়তো অন্য কোথাও থাকে।’ বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল। মিরাজ করেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন হেড। তার বিশ্বাস, বাংলাদেশ দ্রুত মূল সিরিজে তাদের মনোযোগ ফেরাবে। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশ খেলোয়াড়রা বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাববে। ওই ম্যাচ থেকে বেরিয়ে আসতে যা প্রয়োজন সেটাই চিন্তা করবে তারা।’ এই ওপেনার বললেন, ‘প্রথম ইনিংসে তারা ভালো খেলেছিল। প্রায় ২৭০ রান করেছিল এবং একটি শতকও ছিল। হয়তো ফলাফলটা বাইরে থেকে হতাশাজনক লাগছে। তারাও সম্ভবত একটু হতাশ। কিন্তু ভেতরে ভেতরে দল হিসেবে তাদের মনোযোগ থাকবে আগামী বৃহস্পতিবারের দিকে।’ এই দুই টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ প্রায় ২৩ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেট খেলবে। ২০১৭ সালের পর টেস্টে প্রথমবার দেখা হচ্ছে দুই দলের।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd