1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুরাসাওকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠল আইভরিকোস্ট। ‘ই’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে নকআউটে উঠল এর আগে টানা তিন বিশ্বকাপের (২০০৬,২০১০ ও ২০১৪) গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আইভরিকোস্ট।প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠতে এই ম্যাচে ড্র করলেই হতো আইভরিকোস্টের। ম্যাচের ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে তারা এগিয়ে যায় তারা।

বক্সের ভেতরে কুরাসাওয়ের বল ‘ক্লিয়ার’ করতে না পারার সুযোগ নিয়ে গোলটি করেন পেপে। ৬৪ মিনিটে আইভরিকোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপের পা থেকেই আসে দ্বিতীয় গোল! ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।
এরপর আর কেউই গোলের দেখা পায়নি। তাই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় আইভরিকোস্ট ২–০ কুরাসাও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd