1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রকাশ্যে এলো ‘আন্ধার’-এ সিয়ামের নতুন লুক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে উঠেছে। টিজারে মৃত্যু, কালোজাদু আর রহস্যময় আবহ তৈরি করলেও অভিনেতা সিয়াম আহমেদের চরিত্রটি নিয়ে তৈরি হয়েছিল বড় রহস্য। সেই রহস্যের জট কিছুটা কাটিয়ে সামাজিক মাধ্যমে এবার নিজের নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ্যে আনলেন সিয়াম নিজেই। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ‘আন্ধার’ সিনেমায় তার ‘ফার্স্ট লুক টেস্ট’-এর ঝলক শেয়ার করেন সিয়াম আহমেদ। ক্যাপশনে জানান, ছবিতে তার চরিত্রের নাম রাখা হয়েছে ‘দেলোয়ার’। শেয়ার করা লুকের ছবিতে গাঢ় লাল আলোর আবহে এক অচেনা ও রহস্যময় অবতারে ধরা দিয়েছেন সিয়াম। মুখে ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোটে তাকে দেখা গেছে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে। ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট আর সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুন্ডলীতে সিয়ামের প্রখর চাহনি চরিত্রটির রহস্যের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে প্রকাশ হওয়া সিনেমাটির টিজারে সিয়ামকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা যায়। টিজারের শেষভাগে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি দর্শকদের মনে বিশেষ কৌতূহল জাগায়। এবার নতুন এই ‘দেলোয়ার’ লুক শেয়ার করতেই মন্তব্যের ঘরে নেটিজেনরা বেশ আগ্রহ দেখা যায়। তারা রাফী ও সিয়াম জুটির এই রসায়নকে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন। উল্লেখ্য, দেশের সিনেমাপাড়ায় ‘আন্ধার’ একটি বড় বাজেটের ভৌতিক চলচ্চিত্র হিসেবে আলোচিত হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন। চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd