গোলশূন্য ড্র করেও কাঙ্ক্ষিত লক্ষ্য স্পর্শ করল অস্ট্রেলিয়া। প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে চলতি বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।অন্যদিকে ম্যাচ ড্র করে টেবিলের মারপ্যাঁচে পরের রাউন্ডে যাওয়ার জোর সম্ভাবনা টিকিয়ে রাখল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েও।
শুক্রবার (২৬ জুন) ‘ডি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ ব্যবধানে অমীমাংসিত থাকে। ম্যাচের শুরু থেকেই দুই দলই রক্ষণভাগ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে।তবে প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। বিরতির পরও ডেডলক ভাঙতে মরিয়া হয়ে লড়ে দুই দলের স্ট্রাইকাররা।